Daily Samadhan
Wednesday , 4 November 2026 | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিলে কম ছাড় দেওয়ায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভাংচুর ও লুটপাট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 4, 2026 2:44 pm

চিকিৎসা বিলে ছাড় দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এতে হাসপাতালটির ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত তিনটার দিকে এক দল যুবক এ হামলা চালায়। এ হামলায় জড়িত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চিকিৎসা বিলের ছাড় নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয় এবং হামলায় গ্রাফিকস কলেজের শিক্ষার্থীরা জড়িত বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির এমডি চিকিৎসক শহীদুল বারী। তিনি জানান, ভোর তিনটার দিকে এক দল যুবক এসে আতর্কিত হামলা চালায়। এই হামলা পরিকল্পিত বলে মনে করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আসমা নামের এক রোগীর বিলের ওপর ছাড় দেয়ার অনুরোধ করেন তার স্বজনরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দেন। কিন্তু তারা আরও ছাড় দেওয়ার দাবি জানান। এক পর্যায়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। পর ওই রোগী চিকিৎসা নিয়ে চলে যান। এরপর হাপসাতালটিতে জড়ো হন কয়েকজন দূবৃত্ত। তারা এক যোগে হামলা চালান।

এ সময় রিসিপশনে জিনিসপত্র, নিচ তলার বসার জায়গা, বাউন্ডারী গ্লাস ভাংচুর করা হয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ হামলায় সরকারী গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়িত।

সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই এসে হামলা চালায়। এই হামলায় গ্রাফিক আর্টস কলেজের ভেতর থেকে লোকজন এসেছিল। ধারণা করা হচ্ছে, তারা কলেজটির আবাসিক হলের ছাত্র।

তিনি আরও জানান, তারা হাসাপাতালের নিচতলায় থাকা সকল জিনিসপত্র ভাংচুর করেছে। সেই সঙ্গে লুটপাটও চালিয়েছে। ফলে তাদের ৫০-৬০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় সকালে হাসপাতালে পুলিশের কর্মকর্তারা হাসপাতালটির পরিদর্শন করেছেন। তবে মোহাম্মদপুর থানা পুলিশকে এ বিষয়ে কল করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ হামলার পর হাসপাতালটিতে চিকিতসাধীন রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
#

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

ভারতীয় শাড়ীর আড়ালে ফের বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফা