
ঢাকা, ২৪ আগষ্ট, ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০৫ কেজি ৪০ গ্রাম কুশ, ০৩ লিটার বিদেশী মদ, ২৪ পিস ভারতীয় শাড়ীসহ এবং ভারতীয় পাসপোর্টসহ SANAWAR ALI (36) I IMTIAZ AHMED (36) নামের দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ সোমবার (২৪ আগষ্ট, ২০২৬) দুপুরে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেলে তাদেরকে আটক করা হয়।
ঘটনার বিবরণ: গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টিম আজ দুপুর ১৩:০০ ঘটিকায় হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক SANAWAR ALI (36) এবং IMTIAZ AHMED (36) দ্বয়কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ০৫ কেজি ৪০ গ্রাম কুশ, ০৩ লিটার বিদেশী মদ, ২৪ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত:
১. ০৫ কেজি ৪০ গ্রাম কুশ।
২. ০৩ বোতল ০৩ লিটার বিদেশী মদ।
৩. ২৪ পিস ভারতীয় শাড়ী।
৪. ২টি ভারতীয় পাসপোর্ট (নম্বর: R5884780 ও Z7046262)।
৫. ২টি বোর্ডিং কার্ড।
৬. ০৪টি স্মার্টফোন।
৭. মুদ্রা: (ক) ৪০০ (চারশত) ইউ এস ডলার। (খ) থাইল্যান্ডের ১১৭০ (এক হাজার একশত সত্তর) বাথ। (গ) ভারতীয় ১১৭০ (এক হাজার একশত সত্তর) রুপি।
আইনি ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামি SANAWAR ALI (36) I IMTIAZ AHMED (36) দ্বয় ভারতের NORTH 24 PARGANAS এর বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। তাদের সহযোগী কয়েকজন বাংলাদেশীকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।


















