Daily Samadhan
Wednesday , 4 November 2026 | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 4, 2026 2:50 pm

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রনি (৩৮)। তিনি মৃত সালাউদ্দিন আহম্মেদের ছেলে। তার স্থায়ী ঠিকানা ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন শ্যামপুরের ৫৮ নম্বর ওয়ার্ড এলাকায়। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মহরম আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রনি কার্যক্রম স্থগিত বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ)/১০/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কেরানীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব বাড়ল

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ৫ দিনব্যাপী কর্মসূচি

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

বিশ বছরের যুদ্ধ শেষে ৪৫০০ সেনা হারানোর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

হকারদের তাণ্ডবে রণক্ষেত্র মিরপুর, ডিএনসিসি গাড়িতে আগুন, পুলিশ সাংবাদিকের গাড়ি ভাংচুর