Daily Samadhan
Wednesday , 24 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিটফোর্ড হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীর চিকিৎসা অবহেলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মরত চিকিৎসকদেরকে মারধর করেছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 9:18 pm

স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ওয়াহিদুজ্জামান তুহিনের স্ত্রীর চিকিৎসায় অবহেলার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির নেতৃত্বে অত্র হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা ও মারধর করে।

বুধবার (২৪ জনু) সকাল পৌনে এগারোটার এই ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ওয়াহেদুজ্জামান তুহিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী নাইমা আক্তারকে (২৮) নিয়ে হাসপাতালে আসেন।

রক্তক্ষরণজণিত অসুস্থতার তীব্রতার কারণে রোগীর স্বজনরা দ্রুত বেড চায়। জেনারেল বেড ফাঁকা না থাকার কারণে পেইংবেড প্রদানে হাসপাতালের স্টাফরা সরকারি প্রক্রিয়ার কথা বললে রোগীর স্বজনরা উত্তেজিত হন ।

এক পর্যায়ে রোগীর স্বামী ওয়াহেদুজ্জামান তুহিন বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল কে জানায়। পরবর্তীতে মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে ৮-১০ জন শিক্ষার্থী হাসপাতালে এসে সার্জারি ইউনিটে ঢুকে ইন্টার্ন ডাক্তারদের চিকিৎসায় অবহেলার অভিযোগ নিয়ে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে চতুর্থ তলা সার্জারি ৪২৯ নম্বর কক্ষ অবরুদ্ধ করে ডাক্তারদের মারধর শুরু করে। এতে কর্মরত ডাক্তার প্রণব রায় গুরুতর আহত হন। তিনি ওই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার হিসেবে আছেন। ডাক্তার হুমায়ুন রশিদ (এফসিপিএস ট্রেনি পার্ট -টু ) বাম হাতে মারাত্মক আঘাত পান ।

পরবর্তীতে পুলিশ সদস্যরা খবর পেয়ে ডাক্তারদেরকে উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ২০-৩০ জন ইন্টার্ন চিকিৎসকগণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রদেরকে পাল্টা ধাওয়া করেন।

এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গন ত্যাগ করলে স্থানীয় পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছেন ।

উল্লেখ্য যে, ওয়াহিদুজ্জামান তুহিনের স্ত্রী বর্তমানে জরুরী বিভাগের এক নাম্বার ভবনের তৃতীয় তলায় ফিমেইল পেইং বেড ৩ এ ভর্তি আছেন। ডাক্তারগণ কোন মামলা করবেন কিনা হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনার পর হাসপাতালের সার্জারি ইউনিট সিদ্ধান্ত নিবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত