Daily Samadhan
Sunday , 28 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 28, 2026 3:02 pm

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত টুর্নামেন্টটি নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। ফুটবল উত্তেজনার বড় অংশজুড়েই আছে লাতিন দুই পরাশক্তি। তার একটি অবশ্যই আর্জেন্টিনা। কথিত আছে, হাজার মাইল দূরের আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই নাকি। ডিজিটাল দুনিয়ার কল্যানে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এখন বিশ্ববাসী জানে। বেশ ভালোভাবেই অবগত আছেন মেসিরাও। গত বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এবার বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজেয় থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ম্যাচের পর বাংলাদেশ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনিও নিরাশ করলেন না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

 

বাংলাদেশের আবেগপ্রবণ ফুটবল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্টিনেজ। এ দেশের মানুষের আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থনকে বিশেষভাবে উল্লেখ করে তিনি তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণও করেন।

মিক্সড জোনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সে সময় সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল তার।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বায়রা নেতাদের সাংবাদিক সম্মেলন মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবী বায়রা সদস্যদের

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

আওয়ামীলীগের দোসর এবং অর্থ যোগানদাতা ঢাকায় সিভিল এভিয়েশন সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেন ও তার স্ত্রী চম্পা, দুর্নীতি -অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন!

দেশে হামে কাড়ল আরও ৪ শিশুর প্রাণ,এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৯৯১, একদিনে আক্রান্ত ৯১৭

ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৭৫, নিখোঁজ তিন হাজার

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে আপিল, শুনানি ১৭ নভেম্বর

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধে নতুন পরিপত্র জারি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ