Daily Samadhan
Sunday , 5 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 5, 2026 8:34 pm

চারঘাট প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দৈনিক ইত্তেফাক ও সোনার দেশের প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চুকে সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়া নাগরিক টিভি ও দি এশিয়ান এজের রাজশাহী বিভাগীয় প্রধান ওবায়দুল ইসলাম রবিকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দি এশিয়ান এজের প্রতিনিধি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনতেজারের প্রতিনিধি সজল ইসলাম এবং দপ্তর সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরভূমির প্রতিনিধি রাজন ইসলাম, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি সম্রাট আলী, কান্ট্রি টুডের প্রতিনিধি ইসমাইল হোসেন এবং রাজশাহী দর্পণের প্রতিনিধি শিমুল আলী।

সভায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা আগামী দুই বছর স্বচ্ছতা, ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ৫ জুলাইয়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের অংশ হিসেবে শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তবে পূর্বের কমিটির কয়েকজন সদস্য নতুন কমিটিতে থাকতে অনিচ্ছা প্রকাশ করায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চূড়ান্ত ফল প্রকাশ, একাদশে ভর্তি শুরু কাল

শাহজালালে প্রায় ১৯ কেজি সোনা জব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা, নিহত ১

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

নানিয়ারচর জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

কিছু সংশোধনীসহ অর্থবিল সংসদে পাস

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১