Daily Samadhan
Wednesday , 8 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 8, 2026 10:09 pm

সারা দেশে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৮০ জন। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আরও ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে, যেখানে ২০ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ জন বাংলাদেশি

আইনের ফাঁকের কারণে আটকে রাখা যায় না মাদককারবারি-ছিনতাইকারীদের

বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন অন্যনামে

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলে পেল জিপিএ ৫

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

সাংবাদিকের অবস্থান ঢাকায়, চাঁদাবাজী মামলা আত্রাই! স্বাক্ষী বিদেশে, তদন্ত প্রতিবেদন আদালতে