Daily Samadhan
Thursday , 9 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
July 9, 2026 2:10 pm

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে এবং চোখ-মুখ বেঁধে আড়াই লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার ছোট ভাই সিয়াম খন্দকারকে অপহরণ করে। অপহরণের সময় ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তোলেন। পরে তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বাধা হয় এবং মারধর করা হয়।

অপহরণকারীরা ভুক্তভোগীদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ ৬২ হাজার ২১০ টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর ডাকাতরা রাতে তাদের চোখ-মুখ বাঁধা অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এর পর ভুক্তভোগী ফাহাদ ধামরাই থানায় মামলা করেন। পরে ওই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-৪

রাজধানীরসহ দেশের বিভিন্ন জায়গায় আক্রোশে বাড়ছে অপরাধ

যুক্তরাষ্ট্রকে সব শর্ত মানতে হবে, তবেই খুলবে হরমুজ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৭

নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিলে যাওয়ার পথে হামলা, আহত ১৫

উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন ৮২ হাজার বন্দি

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু: বিদ্যুতের কাজ করাতে বাধ্য করার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি স্বজনদের

রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট