Daily Samadhan
Thursday , 9 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড এবং ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 8:07 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর- ১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

এই অভিযানের সময় বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলম ও তার সদস্যদেরকে নিয়ে অভিযান চালিয়ে ৬ জন দালালকে আটক করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ৩ জনের প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২৮০০০/- হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১. নিত্য চন্দ্র সেন (৪০), তার বাবার নাম মৃত তরণী কান্ত, নর্দা, বসুন্ধরা, ঢাকা।
২. মোহাম্মদ শামীম (৪৬), তার বাবার নাম মোহাম্মদ আরব আলী।৩.আবজালুল হাসান (৫৬), তার বাবার নাম মো. হাসান আলী, ১৬৫/২, মাদারটেক, বাসাবো, ঢাকা। অর্থদণ্ড প্রাপ্তরা অর্থ প্রদানের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এদিকে বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলম জানান, আমি এবং আমার সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকি স্যারের নির্দেশেই দালাল ও প্রতারকদের ধরার জন্য অভিযান চালাই । বর্তমানেও অভিযান চলছে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব

দক্ষিণ রাউজানের পাঁচখাইন কর্ণফুলী সংঘের দুর্গোৎসব উদ্‌যাপন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

২৪ ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরী

নতুন ভোটার হওয়ার সময় ১৫ দিন, সুযোগ রয়েছে সংশোধনেরও

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ড্র করে জটিল সমীকরণে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রাণী পল্লী চিকিৎসক রেজাউল করিম

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে : শফিকুর রহমান

বিমানের বিদেশি ভাতা হুন্ডির মাধ্যমে দেশে, বহাল তবিয়তে অভিযুক্তরা, স্বচ্ছতা নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ