Daily Samadhan
Saturday , 11 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মী সভা

প্রতিবেদক
রেজাউল হক
July 11, 2026 6:55 pm

কুড়িগ্রামের রাজারহাটে ‘নারী শক্তি’ রাজারহাট উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​

শনিবার (১১ জুলাই, ২০২৬)ইং রাজারহাট উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) অফিসে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​সভায় বক্তারা নারীদের আত্মনির্ভরশীলতা, অধিকার রক্ষা এবং স্থানীয় উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা সদস্য সচিব কুড়িগ্রাম জেলা শাখা, মূখ্য সংগঠক মেরিনা পারভিন, কুড়িগ্রাম জেলা শাখা, সহ সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহবুবা বেগম, কুড়িগ্রাম জেলা শাখার অনেকেই উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ‘নারী শক্তি’ রাজারহাট উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে রাজারহাট উপজেলার নারীদের কল্যাণে এবং সংগঠনের নীতি আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় স্থানীয় এনসিপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে আপিল, শুনানি ১৭ নভেম্বর

ইরানে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

এবার চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালও যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

বর্ষার রঙে মাতল ঢাকা আয়োজনের অর্থ যাচ্ছে বন্যা তহবিলে

প্রতারক নারীদের ফাঁদে রাশিয়ান সেনাসদস্যরা

আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ