Daily Samadhan
Saturday , 11 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর-জানুয়ারি না আমরা আপনাকে কালকেই চাই: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 11, 2026 9:40 pm

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে আসবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে (শেখ হাসিনা) আমরা কালকেই চাই। কোনো স্ট্যান্টবাজি করবেন না। আপনাকে গ্রহণ করার আর কোনো আইনগত সুযোগ নাই।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আপনার দলকেও এই দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। অতএব, এইসব ফাঁকা বুলি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর আর কোনো সুযোগ নাই।

তিনি বলেন, আইনগতভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো জায়গা নেই। ডিসেম্বর নয়, যতো দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে চায় মানুষ। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে হতাশ হওয়ার কিছু নেই। জুলাইয়ের প্রতিটি ঘটনার বিচার হবে।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান সরকার আসার পর ট্রাইব্যুনালের বিচারিক কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে কাজ চলছে। এ সময় সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আমিনুল ইসলাম।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

পলাতক বন্দিদের ১৬৬ জনের কোনো তথ্য নেই: আইজি প্রিজন

হাসিনাকে ফেরত না দিয়ে ষড়যন্ত্র করছে ভারত: রিজভী

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা