Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
July 13, 2026 5:38 pm

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ১৬০ গ্রাম গলিত স্বর্ণ ও স্বর্ণালংকারসহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে আটক হওয়া ওই যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সকালে চট্টগ্রামে পৌঁছান শহীদুল আলম চৌধুরী। ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাকে তল্লাশি করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তল্লাশির একপর্যায়ে তার অন্তর্বাস ও কোমরের বেল্টের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম গলিত স্বর্ণ এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। আটক যাত্রীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে পিস্তল-গুলি আটক-১

পর্নো ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, কনটেন্ট ক্রিয়েটার নারীসহ গ্রেফতার ২

ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো-রেল ও ইন্টারনেট

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০

বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, কে এই সাবেক মেজর?

উল্লাপাড়ায় পুকুরে ভাসছিল বৃদ্ধার লাশ

নাসিরনগরে কৃষকদের মাঝে বীজ, সার, ফলজ চারা ও নগদ সহায়তা বিতরণ

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

পর্যটন খাতের টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী