Daily Samadhan
Saturday , 25 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 25, 2026 7:58 pm

চট্টগ্রামের রাউজান পৌরসভার ফকিরহাটস্থ শ্রী শ্রী গৌর-নিতাই নামহট্ট মন্দির (ইসকন)-এর উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য নারী-পুরুষ ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান সাকিল, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সভাপতি ডা. লিটন শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সাধারণ সম্পাদক ভোমর দাশ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ, সনাতন বিদ্যার্থী সংসদ উত্তর জেলা সভাপতি শ্রীমান দাশ শুভ, শ্রীপাদ ব্রজেশ্বর গোপাল দাস, রথযাত্রা পরিচালক নান্টু দাশ গুপ্ত, রঙ্গময় নিত্যানন্দ দাস, সুদর্শন দাস, শ্রীধাম দাস, মঞ্জুর আলম, হিমাদ্রি পাল ইমন, পাবেল চৌধুরী, অমর কৃষ্ণ দাশ, রূপস দাশ, সাগর দাশ, সাগর দাশ গুপ্ত (বাবু), ধ্রুব ঘোষ, ডা. জনি দাশ, পার্থ দেসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি ফকিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে সূর্য সংগ্রাম সংসদ শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির, সনাতন বিদ্যার্থী সংসদ, জাগো হিন্দু পরিষদ, বাগীশিক রাউজান সংসদ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, শারদাঞ্জলী ফোরাম, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
আয়োজকরা জানান, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতেই প্রতিবছরের ধারাবাহিকতায় এ উল্টো রথযাত্রার সমাপ্তি করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার, পোশাক সিএনজি চালকের

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

সবজির বাজারে কিছুটা স্বস্তি

প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে: সেলিম উদ্দিন

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ৫ দিনব্যাপী কর্মসূচি

ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: আনু মুহাম্মদ

শিক্ষা বিস্তার ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অগ্রগামী ছিলেন,হাজারো ভক্তের উপস্থিতিতে দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১৮তম ওরশ শরীফ সম্পন্ন

সাড়ে চার ঘণ্টায় ১৩ প্রতিষ্ঠান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় অসন্তোষ

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন