Daily Samadhan
Friday , 4 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার, পোশাক সিএনজি চালকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 4, 2026 3:24 pm

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।’

পুলিশ সূত্র জানায়, লাশ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন সিএনজি চালক হতে পারেন। তবে তার পোশাক থেকেই এমন ধারণা করা হচ্ছে; এ পরিচয় এখনো নিশ্চিত নয়।

ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে লাশ উদ্ধারের স্থান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। ফলে এমন নজরদারির মধ্যে কীভাবে একজন ব্যক্তির লাশ সেখানে নেওয়া ও ফেলে রাখা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করব। এতে লাশটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’

বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ বর্তমানে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার’, অভিযোগ রাহুল গান্ধীর

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু

গুদামে শুল্কমুক্ত অবৈধ মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

যার যা কাজ ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

ফাইনালের স্বপ্নভঙ্গ লিটনদের

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৭৫, নিখোঁজ তিন হাজার

নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি