Daily Samadhan
Tuesday , 11 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 11, 2026 8:32 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে ১১ আগস্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজানসহ অন্যান্য সদস্যরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১) দোছ মুহাম্মদ (৪৭), ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
২) মোহাম্মদ আনোয়ার (২৫) ,১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
৩) মোহাম্মদ মাসুদ(৪৪),১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল, দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ

দিনমজুরের স্বপ্ন ভঙ্গ ভুল চিকিৎসায় চার গর্ভবতী ছাগলের মৃত্যু

আপাতত বাড়ছে না মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি: পাকিস্তান

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ

বিশ্বকাপে এবার রেকর্ড প্রাইজমানি, কারা পাবে কত টাকা

রাজারহাটের নাজিমখানে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে এনসিপি নেতার আর্থিক অনুদান

নারী ও শিশু নির্যাতন দমন আইন: সুরক্ষা, প্রয়োগ ও অপব্যবহারের বিতর্ক