Daily Samadhan
Wednesday , 12 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 12, 2026 9:07 pm

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিন জেলার পুলিশ সুপারকে হাইওয়ে ও এপিবিএনে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার ও সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রভাব, খেটে খাওয়া মানুষ ও কৃষকদের ঘাড়ে

জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

ড. ইউনূস সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো-রেল ও ইন্টারনেট

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯