Daily Samadhan
Friday , 14 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 14, 2026 11:50 pm

জেলার সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে হতাহতের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন।

মন্ত্রী বলেন, ‘ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।’

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়ার কথা জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার পেছনে প্রতিষ্ঠান দায়ী থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় লোকজনের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সাগরে জোয়ার থাকায় এখনো পুরোপুরি উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়েছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসের বিষক্রিয়ায় একজন সাংবাদিকও অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজে এ দুর্ঘটনা ঘটে। অথচ এই ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং কারখানাটি ‘গ্রিন ইয়ার্ডে’ রূপান্তরিত হয়েছে বলে এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। মনসুর ও নাসির সম্পর্কে সহোদর। নিহত সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত আসনবিন্যাস প্রকাশ

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান

দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ, সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি

এআই ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

দুবাইয়ে বেনজীর আহমেদ আটকের বিষয়টি সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন