Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে বেনজীর আহমেদ আটকের বিষয়টি সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 6:22 pm

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক হওয়ার বিষয়টি জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে দুর্নীতির মামলার প্রেক্ষিতে বেনজীর আহমেদকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তীতে গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে আটক করা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রও বেনজীর আহমেদের আটকের তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে আটকের বিষয়টি অবহিত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটা চিঠি এসেছে। ওই চিঠিতে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে আটক হওয়ার কথা জানানো হয়।

দুর্নীতির অভিযোগে তদন্ত ও মামলার মুখোমুখি হওয়ার পর থেকেই বেনজীর আহমেদ দেশের বাইরে অবস্থান করছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে তাকে দুবাইয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান

দেশের পোশাক খাতে বাড়ছে এআই-অটোমেশনের ব্যবহার ঝুঁকিতে কর্মসংস্থান, নারী বেকারত্ব বাড়ার শঙ্কা

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির অনুমতি

এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার,বাসে ভাড়া নেয়ার সময় টাকা দেখে ইসমাইলকে হত্যার পরিকল্পনা

সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক ধারা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে:মির্জা ফখরুল

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নকআউটে উঠল কারা, শেষ ৩২-এ কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে

হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া উপায় ছিল না: ত্রিবেদী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত