Daily Samadhan
Tuesday , 18 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পাশাপাশি কাল চট্টগ্রামেও চালু হচ্ছে বিশেষ মহিলা বাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 12:07 pm

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সরকারের উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও এ সার্ভিসের যাত্রা শুরু হবে।

চট্টগ্রামে প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে এ সার্ভিস চালু করা হবে। মঙ্গলবার সকাল ১০টায় কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস দুটির উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর বাসগুলো কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা রুটে চলাচল করবে।চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। শুরুতে শুধু রাজধানী ঢাকায় এ সার্ভিস চালুর পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও এর আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরশাদ উল্লাহ বলেন, চট্টগ্রামের জন্য দুটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বাস দুটি নির্ধারিত রুটে চলাচল শুরু করবে। চট্টগ্রামকে এ উদ্যোগের আওতায় রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

bUS

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চট্টগ্রামেও চালু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বিআরটিসি সূত্র জানায়, গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

উদ্বোধনের পর নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী এসব বাস চলাচল করবে। পর্যায়ক্রমে এ ধরনের বিশেষ বাস সার্ভিস আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

রেল নেটওয়ার্ক পৌঁছাবে সব জেলাতে, অগ্রাধিকারভিত্তিতে কাজ চলছে

জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য

যুক্তরাষ্ট্রকে সব শর্ত মানতে হবে, তবেই খুলবে হরমুজ

লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি’র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

মসজিদ তহবিল থেকে  কোরবানির ছুরি কেনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার