Daily Samadhan
Saturday , 30 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ তহবিল থেকে  কোরবানির ছুরি কেনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 30, 2026 7:51 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় মসজিদের তহবিল থেকে কোরবানির জন্য ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নূর জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের তহবিল থেকে কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে ইছাপুর গ্রামের সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম এবং আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

তবে তাদের মধ্যে যদু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফা

দীর্ঘ আট বছর পর ঢামেক ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি রায়হান আহ্বায়ক ও মিশকাত সদস্য সচিব

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন