Daily Samadhan
Tuesday , 18 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আওয়ামী প্রোপাগান্ডা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 9:11 pm

বাংলাদেশকে নিয়ে আল-কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন বিগত ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের কাছে এ বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টার বিষয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ নেই।

তিনি বলেন, এ কারণে প্রতিবেদনটি নিয়ে এখনই কোনো মন্তব্য করার মতো তথ্য তাদের হাতে নেই। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

জাতিসংঘের কাছে প্রতিবেদনের ভিত্তি সম্পর্কে জানতে চাওয়া হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে রোজমেরি ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক

আগামী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের আশা করছেন আইনমন্ত্রী

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি

ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব

লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

দিনাজপুরে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

তৌহিদি জনতা আসলে ওরা কারা? জানতে চায় দেশ ও জাতি