Daily Samadhan
Wednesday , 19 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ গ্যারেজ ও ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 19, 2026 10:00 pm

অবৈধ গ্যারেজ ও ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা এবং অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)এর অংশ হিসেবে বর্তমানে অবৈধ ও অনিবন্ধিত গ্যারেজ এবং ওয়ার্কশপের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

একই সঙ্গে অনুমোদনহীনভাবে বাসের কাঠামো পরিবর্তন, যাত্রীবাহী যানবাহনে অননুমোদিত স্লিপার কোচের কাঠামো তৈরি এবং এ ধরনের যানবাহন সড়কে চলাচলের বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত এবং বিআরটিএ-এর নিবন্ধন না থাকার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকার বিভিন্ন বডি বিল্ডিং গ্যারেজে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অদ্য বুধবার বিআরটিএ-এর আদালত-৫ এর পরিচালিত এ অভিযানে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ,জিসান/নুসরাত অটোমোবাইল,আবদুল্লাহ বডি বিল্ডার্স,এ আর মটরস এবং তাব্বাসুম মটরস প্রত্যেককে ৫০,০০০ টাকা করে মোট ২,৫০,০০০ টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের ভুল করবে না বলে অঙ্গীকারনামা দিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান

মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা: রুমিন ফারহানা

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, দেওয়া হলো বিশেষ সুবিধা

কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

শাহজালালে প্রায় ১৯ কেজি সোনা জব্দ