Daily Samadhan
Sunday , 23 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 10:22 pm

বাংলাদেশ পুলিশে কর্মরত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ঊর্ধ্বতন ৫ পুলিশ কর্মকর্তা হলেন- রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের রোববারের আদেশমূলে বর্ণিত কর্মকর্তাদের ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি’র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ অবস্থায় আটক ২

সংসদে আরও ৫ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন

নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ইয়াবা সহ নারী আটক

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে