Daily Samadhan
Friday , 4 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
সিলেট প্রতিনিধি
September 4, 2026 3:42 pm

অনিয়মের প্রমাণ পাওয়ায় সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সংশোধনের জন্য ১৫ দিনের আল্টিমেটামও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু।অভিযানকালে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স নবায়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে অভিযান চালানো হয় নিউ গ্রামীণ হাসপাতালে। হাসপাতালটির অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি পরিবেশের মানোন্নয়নের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২

প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামাই গ্রেপ্তার ইস্যুতে জামায়াত এমপির ‘জরুরি’ বিবৃতি

স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

ফ্লাইট ওঠানামার চাপ চরমে শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ