Daily Samadhan
Friday , 4 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে অটো রিক্সাচালককে হত্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 4, 2026 6:28 pm

রাজধানীর ডেমরা থানাধীন কামারগোপ এলাকায় একটি জমি থেকে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পেশায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালক।

শুক্রবার(০৪ সেপ্টেম্বর)দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) শীতল কুমার জানান,আমরা সকাল সাতটার দিকে খবর পেয়ে ডেমরার কামারগোপ মো. কাজী কামালের জমির ভিতরে রক্তাক্ত অবস্থায় দেলোয়ার হোসেন দেলু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে,ধারণা করা হচ্ছে কোন দুষ্কৃতিকারী ইট ও বাসের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের মেয়ে লামিয়া আক্তার জানান, রাত বারোটার দিকে স্থানীয় মোহাম্মদ রনি(২৫) নামের এক যুবক মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। তারপরে আমার বাবাকে ইট দিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। কি কারনে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না, আমরা শুনেছি ঘাতক রনি মাদকাসক্ত ও মাদক বিক্রেতা ছিলেন। ঘাতক রনিকে পুলিশ আটক করেছে থানা হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, আমাদের নিজ বাসা ডেমরার কামারগোপ ৪ নং গেট এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার

রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা স্পোর্টস ডেস্ক

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট

সংস্কৃতি ছাড়া স্বাধীনতা মূল্যহীন

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

সিলেটে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প