Daily Samadhan
Saturday , 5 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

প্রতিবেদক
সাভার প্রতিনিধি
September 5, 2026 3:12 pm

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬২ জন। তাদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে।

 

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা পৌরসভার একটি সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ওই ঘাঁটিতে বিস্ফোরক মজুত করে রাখার স্থানে প্রথম বিস্ফোরণটি ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি অনুসন্ধানী টিম।

ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিতা নেব্রাস্কা সাংবাদিকদের জানিয়েছেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় লা পাজের উন্নত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে গেছে। কয়েক ডজন ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধার তৎপরতা ও আহতদের দ্রুত চিকিৎসা দিতে সামরিক কমপ্লেক্সটিতে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। আশপাশের বাসিন্দাদের এলাকা থেকে অন্তত ১৫০ মিটার নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

‎নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

এস কে সুরের দুর্নীতির মামলার রায় ২৮ জুলাই

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, দেওয়া হলো বিশেষ সুবিধা

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

জরুরি বিভাগে আড়াই ঘণ্টা অপেক্ষা, জানতে চাওয়ায় রোগীর স্বজনদের মারধর

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী