Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

প্রতিবেদক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম)
October 17, 2026 10:03 pm

কুড়িগ্রাম জেলার রৌমারীতে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু । শনিবার (১৭ অক্টোবর) ২০২৬ বেলা ২ টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ধানবোঝাই ট্রাকটি রৌমারী থেকে ছেড়ে আশুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে রৌমারীর দিকে আসতে ছিল যাত্রীবাহি একটি ইজিবাইক শিবেরডাঙ্গী এলাকায় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাএী তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু”জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন রৌমারীর চতলাকান্দা এলাকার শহিদুল ইসলাম (প্রভাষক) এ-র ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) এবং স্ত্রী লিপি আক্তার(৩২),এ ছাড়াও কর্তিমারী মাষ্টার পাড়া এলাকার মো. বাদলের স্ত্রী শরীফা (৪৬) নিহত এবং মেয়ে বৃষ্টি আক্তার( ৮) আহত হয় । নিহত ব্যক্তি ইজিবাইক চালক, তাঁর পরিচয় খনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ট্রাকচালক পলাতক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রৌমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত ইজিবাইক চালকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ আব্দুল খালেক 01956051618

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরিমানা ছাড়া ফিটনেস-রুট পারমিট-লাইসেন্স হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

ব্রাহ্মণপাড়ায় জঙ্গলে মিললো সাড়ে ৭ কেজি

প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাসের সতর্ক বার্তা “আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে”

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

‎সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা