Daily Samadhan
Wednesday , 9 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা , অসুস্থ- ৭

প্রতিবেদক
রেজাউল হক
September 9, 2026 5:46 pm

কুড়িগ্রামের রাজারহাটে একটি বসতবাড়ির পানির ট্যাংকে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৫ সদস্য এবং তাদের প্রতিবেশী স্বামী-স্ত্রীসহ মোট ৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বদেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
​অসুস্থ ব্যক্তিরা হলেন— পূর্বদেবত্তর গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র রায় (৫৫), তার স্ত্রী শান্তনা রানী রায় (৪৫), মেয়ে অর্পিতা রানী রায় (১৫), ছেলে চন্দন কুমার রায় (৩০), চন্দনের স্ত্রী পূজা রানী রায় (২২) এবং পাশের বাড়ির ভাতিজা মাধব চন্দ্র রায় (৪২) ও মাধবের স্ত্রী শিল্পী রানী রায় (৩২)।
​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে কৌশলে ওই বাড়ির পানির ট্যাংকে চেতনানাশক বা বিষাক্ত কোনো দ্রব্য মিশিয়ে দিয়ে কেটে পড়ে। রাতের খাবার ও দৈনন্দিন কাজে ওই পানি ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যরা এবং প্রতিবেশী ওই দম্পতি বিষক্রিয়ায় অসুস্থ ও অচেতন হয়ে পড়েন।
​পরবর্তীকালে রাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্য চন্দন কুমার রায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘরে চোরের উপস্থিতি টের পান। তিনি সাহসিকতার সাথে চোরকে ধাওয়া করলে চোর চক্রটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এসময় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের কারণে কোনো চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​ভোররাতে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থায় ৭ জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, পুরো এলাকা জুড়ে এ ঘটনায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবাই বাদ

বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা

২৪ ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরী

শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি

গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সাবেক আইজিপি ড.এম. এনামুল হক আর নেই

যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি