Daily Samadhan
Friday , 11 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের বাজারে ফের উত্তাপ, ব্যারেলপ্রতি দাম ১০৮ ডলার ছাড়াল

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 11, 2026 3:05 pm

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে সংঘাত ও হামলা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই বেড়েছে।

এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য প্রতি ব্যারেলে ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর ফলে মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথম দুই আন্তর্জাতিক অয়েল বেঞ্চমার্কই টানা এক সপ্তাহ প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে অবস্থান করার দিকে এগোচ্ছে।

বৃহস্পতিবার এই দুই মানদণ্ডের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে।মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির পেছনে এটিই প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সৈয়দ আবু সারোয়ার উপজেলা চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ

মোখা দখলের পর বাব আল-মান্দেবের পথে হুতিরা

ডিমলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন বিওপি চালু

জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

‘নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রেপ্তার-১৬

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

পূর্বাচলে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের দ্রুত প্লট দেওয়ার সুপারিশ, অনুমোদনহীন ভবন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধেও কঠোর পদক্ষেপের তাগিদ

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী