Daily Samadhan
Friday , 18 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেলেন বাংলাদেশি জোনায়াত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 18, 2026 7:24 pm

দুবাইয়ের প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে বিক্রয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. জোনায়াত হোসাইন। রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান অবজেক্ট ওয়ান (Object 1) তাকে এই সম্মাননা প্রদান করে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুবাইয়ের ডাউনটাউনে ইমার স্কয়ারে অবস্থিত অবজেক্ট ওয়ানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জোনায়াত হোসাইনের হাতে সম্মাননা সনদ তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাতিয়ানা টোনু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সনদে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে বিনিয়োগের লেনদেন সফলভাবে সম্পন্ন করা, বিক্রয়ে উল্লেখযোগ্য ফলাফল অর্জন এবং পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা দেওয়া হয়েছে।

চাকরি থেকে উদ্যোক্তা:-২০২১ সালে দুবাইয়ে গিয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে রিয়েল এস্টেট খাতে যাত্রা শুরু করেন জোনায়াত হোসাইন। কয়েক বছরের অভিজ্ঞতা ও বাজার সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পর ২০২৩ সালে নিজস্ব প্রতিষ্ঠান ‘ATZ Luxe Real Estate’ গড়ে তোলেন তিনি।

বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আবাসন ব্যবসার পাশাপাশি ATZ Group-এর অধীনে ভ্রমণ, পর্যটন ও ডিজিটাল সেবা খাতেও ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি ইভেন্টস ও প্রপার্টি টেকনোলজি খাতে নতুন উদ্যোগ নিয়েও কাজ করছেন তিনি।

গ্রাহকসেবাকে গুরুত্ব:-জোনায়াত হোসাইনের ভাষ্য অনুযায়ী, মানুষের সমস্যার সমাধান করাই তার ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য। বিশেষ করে বাড়ি কেনা কিংবা আবাসন খাতে বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চান তিনি।

তার মতে, একজন রিয়েল এস্টেট পেশাজীবীর কাজ শুধু সম্পত্তি বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহকের প্রয়োজন বোঝা, সঠিক তথ্য প্রদান এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও এই পেশার গুরুত্বপূর্ণ অংশ।

দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ স্বীকৃতি পাওয়াকে নিজের পেশাগত যাত্রার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন জোনায়াত হোসাইন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদলের কর্মী নিহত ও দুইজন গুলিবিদ্ধ

ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

মুক্তি পেয়েই তোপ উদয়নিধির: বিজয়কে বললেন ‘ডামি মুখ্যমন্ত্রী’