Daily Samadhan
Monday , 15 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 15, 2026 10:54 pm

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশু মারা গেছে। তাদের মধ্যে এক শিশুর হাম শনাক্ত ও উপসর্গ ছিল তিন শিশুর। চার শিশুর সবাই ঢাকায় মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনের তথ্য বলছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৭২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এসময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬৪ শিশুর। ২৪ ঘণ্টায় মোট ১০৩৬ শিশু আক্রান্ত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গে ৫৬৩ শিশু মারা গেছে। এসময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জন হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এসময়ে সুস্থ হয়ে ১০৩৭ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৬ হাজার ৯২৩ শিশুর। এসময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৪৬৭ শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৭ হাজার ৮৭৮ জন শিশু।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী

রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্ত ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন

ডিসেম্বরে গঙ্গা চুক্তি , মার্চের ম‌ধ্যে পদ্মা ব্যারেজ: পা‌নিসম্পদ মন্ত্রী

ডিসেম্বরে গঙ্গা চুক্তি , মার্চের ম‌ধ্যে পদ্মা ব্যারেজ: পা‌নিসম্পদ মন্ত্রী

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

ফরিদগঞ্জে পাউবোর সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

শিক্ষার্থীদের নৈতিক স্খলন দেখা যাচ্ছে ফিরিয়ে আনতে হবে – শিক্ষামন্ত্রী