Daily Samadhan
Thursday , 8 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে গঙ্গা চুক্তি , মার্চের ম‌ধ্যে পদ্মা ব্যারেজ: পা‌নিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 8, 2026 3:25 pm
ডিসেম্বরে গঙ্গা চুক্তি , মার্চের ম‌ধ্যে পদ্মা ব্যারেজ: পা‌নিসম্পদ মন্ত্রী

চল‌তি বছ‌রের ডিসেম্বরের ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হওয়ার বিষ‌য়ে আশাবাদী পা‌নিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তি‌নি জানান, গঙ্গা চুক্তিতে মূল অগ্রাধিকার থাকবে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ । আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ প্রত‌্যাশার কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন,আগামী বছ‌রের জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের ম‌ধ্যে পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান হ‌বে ব‌লে জানান তি‌নি। এ ছাড়া, তিস্তা বহুমুখী প্রক‌ল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভবতা যাচাই শে‌ষে আগামী বছ‌রে সরকার মূল কাজ শুরু কর‌তে চায় ব‌লেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পা‌নিসম্পদ মন্ত্রী ব‌লেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট এবং বাংলাদেশের জন্য মাস্টারমাইন্ড প্রজেক্ট। যেখানে বাংলাদেশের মোট অঞ্চলের তিন ভাগের এক ভাগ মানুষ এর সুফল পাবে। পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান করার জন্য একনেকে পাস হয়েছে। আমরা আশা করছি আগামী মার্চের যেকোনো এক সময়ে কাজ দৃশ্যমান হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বিকট বিস্ফোরণ

প্রাণঘাতী হাম-ডেঙ্গুর থাবায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৪

ড. ইউনূস সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি

কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

রাজধানীতে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা শুরু