Daily Samadhan
Saturday , 3 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 3, 2026 9:57 pm

পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় দিকে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৫:০০ ঘটিকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে রাজউকের অনুমোদনবিহীন মোট ২০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। উক্ত অভিযানে অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধি টিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এই যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত