Daily Samadhan
Tuesday , 13 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 13, 2026 3:15 pm

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় গত শনিবার থেকে মঙ্গলবার (আজ) ভোর পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ওপর। এ সংস্থার ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন গন্তব্য থেকে ট্রানজিট নিয়ে রিয়াদে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ঢাকা থেকে বহন করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা।

এর আগে, গত রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিমানবন্দরটিতে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে।

এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজেও হামলা চালায় হুথিরা। হামলায় ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছে। এই সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর আগে হুথিরা সতর্ক করে জানিয়েছিল, কোনো বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনা করলে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। এর পর গত শনিবার সৌদি রাজধানী রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা

বিচারকদের সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি

কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, ১০ অক্টোবর থেকে জোরদার নিরাপত্তা

বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা

৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো আলি খামেনির মরদেহ

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

দক্ষিণ রাউজানে মহেন্দ্র স্মৃতি নিকেতনে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন