Daily Samadhan
Monday , 12 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
ঢাবি প্রতিনিধি
October 12, 2026 3:33 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’, ‘অপমানজনক’ ও ‘দ্বিচারিতাপূর্ণ’ আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা কালো মাস্ক ও নিকাব পরে এবং লাল কার্ড প্রদর্শন করে ভুক্তভোগীর প্রতি সংহতি জানান তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিভাগের একটি ক্লাস চলাকালে এ প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ভাষ্য, নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে এসব আচরণের সমর্থকদের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা।

কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘Red Card to Racist, Classist and Hypocrite’ এবং ‘Red Card to Those Who Support Discrimination, Humiliation and Bullying’। শিক্ষার্থীরা জানান, বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি এসব আচরণকে সমর্থনকারীদেরও তাঁরা প্রত্যাখ্যান করছেন।

এ বিষয়ে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, তাসনিম সিরাজ মাহবুব ম্যাম ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী নেকাব করায় তাকে Fundamentalist এবং সন্ত্রাসী বলে অবিহিত করেন। এছাড়াও, তিনি একই ক্লাসে ছেলেদের ৬ জন এক বেঞ্চে বসায় “গে” এবং “গরিব” বলে অবিহিত করেন। পরবর্তীতে তিনি তার ফেইসবুক লাইভে এগুলোর কোন কিছু এড্রেস না করে এক পাক্ষিক AI নির্ভর বিবৃতি দেন৷

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক এবং তার অন্যান্য অনুসারী তাকে নির্লজ্জভাবে ডিফেন্ড করেছেন এবং শিক্ষার্থীদের মূল অপরাধী হিসেবে প্রোট্রে করার চেষ্টা করছেন। আজকের প্রতিকী প্রতিবাদ তাদের সকলের বিরুদ্ধে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না,আমি এই মূহুর্তে অফিসে নাই। তবে শিক্ষার্থীরা যদি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দিয়ে থাকে, তবে তা দেখে বিষয়টি সম্পর্কে জানা সম্ভব হবে। এখন পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

এদিকে, তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার প্রতিবাদে গত রোববার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা। একই সঙ্গে অন্য শিক্ষকদেরও এ ধরনের প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে সোমবার ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন ও মুখে কালো মাস্ক-নিকাব পড়া কর্মসূচিকে সংশ্লিষ্ট শিক্ষক এবং তাঁর প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের অবস্থানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দনিয়া ব্র্যাঞ্চের ডাচ্-বাংলা ব্যাংক থেকে নারী গ্রাহকের ৮৫ লাখ টাকা উধাও!

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত: দীনেশ ত্রিবেদী

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মনজুরুল ইসলাম

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে : আইনমন্ত্রী

কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে অভিনব প্রতারণা: সংঘবদ্ধ চক্রের ২ সদস্য

১১ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়ালো

র‌্যাবের বিরুদ্ধে জবি ছাত্রীকে গাড়িতে তোলার চেষ্টার অভিযোগ, শিক্ষকদের হস্তক্ষেপে উদ্ধার