Daily Samadhan
Wednesday , 14 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

প্রতিবেদক
এ কে পলাশ
October 14, 2026 7:41 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আটজনকে মাদক সেবনের অভিযোগে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বারিরচর গ্রামের মো. আলমগীর (৩৫), আবুল কালাম আজাদ (৩৯) ও কাজী মোজাম্মেল হক (৪২); ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরকুইল পূর্বপাড়া গ্রামের মো. রাহিম (২২) ও মো. জুরাইদ হক (২৪), একই উপজেলার কেউরা গ্রামের মো. আমিনুল ইসলাম (২২); এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মো. জিসান (২৬) ও আশাবাড়ি গ্রামের মো. খাইরুল আমিন (২৮)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল আহসানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাজিদ আরেফিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের আবু কাউছারের ছেলে।

অন্যদিকে, একই দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এবং এএসআই মো. নুর আল আহসান ও লিংকন কুমার নাথের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে আটজনকে আটক করা হয়। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

বড় রদবদল ভূমি প্রশাসনে

কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খুন, ৯ প্যাকেটে মিলল খণ্ডিত লাশ, আটক-১

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

নন্দীগ্রামে শিশুকে কুপিয়ে হত্যা, জনতার হাতে আটক খুনি

ঢামেক চিকিৎসককে মারধরের অভিযোগে রিমান্ডে ফারহান শাহরিয়ার

মধ্যরাতে চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির