Daily Samadhan
Saturday , 29 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে শিশুকে কুপিয়ে হত্যা, জনতার হাতে আটক খুনি

প্রতিবেদক
বগুড়া প্রতিনিধি
August 29, 2026 10:13 am

বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় ৭ বছর বয়সী শিশুকে কুপিয়ে নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে শিশু হত্যাকান্ড ঘটে। ​নিহত আমেনা খাতুন (৭) ওই গ্রামের আনোয়ার হোসেনের কন্যা। অভিযুক্ত আবু হোসাইন (৩৫) একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে বাড়ির বাইরে খেলাধুলা করছিল শিশু আমেনা। এসময় তাকে দেখে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে হোসাইন। ধারালো দা দিয়ে কুপিয়ে জখম ও লাঠি দিয়ে শিশুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। তাৎক্ষণিক অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানা যায়নি। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

​নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আটক যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। সে মানসিক ভারসাম্যহীন কিনা, যাচাই এবং তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে। শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা রেকর্ড হবে।”

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

কিন্ডারগার্টেনের লাগাম টানতে কঠোর হচ্ছে সরকার!

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নাসিরনগরে বিএনপি সরকারের ১৮০ দিনের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন এম পি এম এ হান্নান

ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের দুই কর্মকর্তা বরখাস্ত

রাউজান চিকদাইরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম