Daily Samadhan
Friday , 16 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

প্রতিবেদক
নেত্রকোনা প্রতিনিধি
October 16, 2026 2:05 pm

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জেজেইউ’র আহ্বায়ক সাইফুর রহমান সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা এবং সামগ্রিক সাংবাদিকতার নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর গত বছরের নভেম্বর মাসেও একবার কুপিয়ে জখম করার নৃশংস হামলা হয়েছিল।

জেজেইউ বিবৃতিতে আরও জানায় সেই সময় ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীদের সাহস বেড়েছে এবং শেষ পর্যন্ত সাংবাদিক আলিফকে জীবন দিতে হলো।

বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে : শফিকুর রহমান

চীনের তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা, নিহত ১

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ আটক-৫

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩-

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন