Daily Samadhan
Monday , 19 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের সাত ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলজিডি প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি বুলবুলের সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 19, 2026 7:25 pm

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সোমবার (১৯ অক্টোবর) নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এলজিডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
সাক্ষাৎকালে নূরুল ইসলাম বুলবুল পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা পাওয়ার বাস্তব চিত্র ব্যাখ্যা করেন।

সংসদ সদস্য বলেন, পৃথক উপজেলা গঠিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি অনেকাংশে কমবে। প্রশাসনিক সেবা মানুষের আরও কাছে পৌঁছাবে। পাশাপাশি শিক্ষা, আধুনিক চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজলভ্য হবে। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এ সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক নির্বাচনী সমাবেশে চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি এ প্রস্তাব দিয়েছেন।

সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান নূরুল ইসলাম বুলবুল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলজিডি মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রতিদিন ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করেন শাহ আলম

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী : টিআইবি

জুলাই আন্দোলনের দুই বছর, ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল সূচনা

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ২৪ গাড়িতে আগুন

ডিমলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম