Daily Samadhan
Tuesday , 20 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মরিচা ইউনিয়নের ৯ পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা তানভীর চৌধুরী

প্রতিবেদক
মোজাম্মেল হক
October 20, 2026 8:16 pm

দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১নং মরিচা ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

শারদীয় দুর্গাপূজা ঘিরে মরিচা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
এদিকে বীরগঞ্জের মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী বকবাড়ি এলাকার শারদীয় দুর্গোৎসবকে ঘিরেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনকালে তানভীর চৌধুরী বলেন, আমরা শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর করতে কাজ করে যাচ্ছি। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে কয়েকটি স্বেচ্ছাসেবক দল কাজ করছে, যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন।

তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান

নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ