Daily Samadhan
Wednesday , 21 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 21, 2026 11:54 am

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় আকারের ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতদের মধ্যে দেশি ও বিদেশি পর্যটক রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম। প্রতিবেদনে বলা হয়, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতার বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা। ক্রেন দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ ও বিভিন্ন ধ্বংসাবশেষ।

এএফপির ওই সংবাদদাতা আরও জানান, সড়কের পাশে বাসের যাত্রীদের আসনগুলো ছড়িয়ে পড়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে, ট্রাকের পেছনের অংশেও বাসের ভাঙা অংশ আটকে ছিল।

আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের গিজা শহরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন কার্যকরে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় মিসরজুড়ে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানিসহ মোট ২২ জন নিহত হন। এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

বেনজিরকে ফিরিয়ে আনতে এখনও দুবাই থেকে জবাব মেলেনি

ফরিদপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ, খরচ-শ্রমিক সংকটে হাসি নেই কৃষকের

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন

আমি অনুতপ্ত নই, সে নাস্তিক ছিল : দেবহাটায় শামীম হত্যায় মূল আসামি আমিনী

রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন: রায় কার্যকরের অপেক্ষায় পরিবার এবং জনগণের প্রশ্ন আর কতদিন

দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে

নানিয়ারচর ‌সেনা জোন উদ্যো‌গে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ