Daily Samadhan
Sunday , 1 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
November 1, 2026 5:15 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ, পুর্বভাগ, হরিপুর,কুন্ডা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত জনগুরুত্বপূর্ণ ‘কুকুরিয়া খাল’ দীর্ঘদিন ধরে স্থানীয় লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে রয়েছে। খালটির ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি বহুদিনের হলেও এখনো তা বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে চার ইউনিয়নের বাসিন্দাদের প্রতিনিয়ত ঝুঁকি ও ভোগান্তি নিয়ে খাল পারাপার করতে
হচ্ছে।

চার ইউনিয়নের সংযোগস্থলে বয়ে যাওয়া কুকুরিয়া খালটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ হাজারো শ্রেনিপেশার  মানুষ এই পথ ব্যবহার করেন। তবে বর্ষা মৌসুমে খালের পানির স্রোত বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য একটি সেতু নির্মাণ হলে চার ইউনিয়নের লাখো  মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। তাই তারা দ্রুত সরকারি উদ্যোগে এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

ইতোমধ্যেই গোকর্ণ কুকুরিয়া খালে ব্রীজ  নির্মাণের দাবীতে জাতীয় সংসদে জোড়ালো বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-১( নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এমপি এম এ হান্নান।
জানাযায়, ১৯৯৯-২০০০ অর্থবছরে পাউবো এ খালের ওপর ৩৯ মিটার দীর্ঘ সেতু ও ছয় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে। ২০২২ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ঐ বছরেই সাপোর্ট টু রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৬৯ মিটার নতুন সেতু নির্মাণের জন্য সাত কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়। ‘অর্থ সংকট’ দেখিয়ে সেই প্রস্তাব পাস করা হয়নি। এরপরও কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া মেলেনি।

গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘উপজেলা থেকে জেলা পর্যন্ত গিয়ে দাবি জানিয়েছি। জরুরি প্রকল্প তালিকায় নামও উঠেছে। কিন্তু চার বছরেও দরপত্র হয়নি।’

স্থানীয়দের ভাষ্য, কুকুরিয়া খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে কয়েকটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ আরও সহজ হবে।

এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে কুকুরিয়া খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয়, তাঁরা চান বাস্তবায়ন। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কুকুরিয়া খালের ওপর দ্রুত সেতু নির্মাণ করে নিরাপদ ও সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হোক।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই তাসকিন ও নাহিদ রানা

যুবকের পায়ে পুলিশের গুলি,এক মাসের মধ্যে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর কারাগারে চিন্ময় দাস

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বরিশালের পথে প্রধানমন্ত্রী

বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা