
দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। শনিবার (২০ জুন) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল পর্বের ম্যাচগুলো উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে পৌঁছান। পরে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় টুর্নামেন্ট ঘিরে উৎসবমুখর পরিবেশে অংশ নেন।
টুর্নামেন্টে সারা দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি স্কুল ফাইনাল পর্বে জায়গা করে নেয়।
বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।


















