Daily Samadhan
Sunday , 5 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 5, 2026 9:08 pm

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হচ্ছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। এ সময় ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতি এবং পল্লী উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের অবদানকে স্বীকৃতি প্রদান এবং জনসাধারণের মধ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার’, অভিযোগ রাহুল গান্ধীর

কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প

প্রকাশ পেল জামিল হোসেন-মুনমুনের ‘আজব শহর

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্বার, আটক-১

রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার ২০২৬

রাজধানী থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরাদেহ উদ্ধার

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় অনুমোদন

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দফায় ২,৩৪০ বস্তা সার জব্দ, কারাদণ্ড ২ জনের

বীরগঞ্জে শহীদ জিয়ার স্মরণে নানা কর্মসূচি

বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের