Daily Samadhan
Tuesday , 23 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মিরপুরে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 23, 2026 5:41 pm

ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রীদের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াত আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নং গোলচত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজী পাড়ায় গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ ও শাহ আলম তুহিন প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী আমলের প্রায় ১৬ বছরে আওয়ামী লীগ সারাদেশে গুম, খুন ও নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিল। কিন্তু জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বাকশালী ও মাফিয়াতন্ত্রীদের শেষ রক্ষা হয়নি। বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু বাকশাল পতনের ২ বছর অতিক্রান্ত হলেও এ ফ্যাসিস্ট দলের কোনো নেতা কর্মীর বিচারই দৃশ্যমান হয়নি। বরং একের পর এক মামলায় জামিন ও চিহ্নিত গডফাদারদের ছেড়ে দিয়ে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সরকারের দুর্বল ও তোষণনীতির কারণে আওয়ামী জোটের সাবেক মন্ত্রী সন্ত্রাসী হাসানুল হক ইনু আদালতে হুমকি দিয়ে কথা বলার সাহস পাচ্ছেন। কিন্তু সচেতন জনতা তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।’

তিনি নতুন করে ফ্যাসিবাদের উত্থান মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

ঢাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের লিফলেট বিতরণ জামায়াতের সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে:নূরুল ইসলাম বুলবুল

স্থানীয় নির্বাচনে ইসিতে জামায়াতের ৯ দফা দাবি

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার