Daily Samadhan
Monday , 12 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিকে কারাগারে পরিণত করেছে মোদি সরকার’, অভিযোগ রাহুল গান্ধীর

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 12, 2026 3:26 pm

ভারতের রাজধানী দিল্লিকে কার্যত কারাগারে পরিণত করেছে নরেন্দ্র মোদির সরকার—এমন অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, মানুষকে দিল্লিতে আসতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি ট্রেন ও বাস চলাচলও থামিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সংবিধান রক্ষা ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

কংগ্রেসের পূর্বনির্ধারিত পদযাত্রার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাহুল গান্ধী। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের কয়েকটি ভিডিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘মানুষকে দিল্লিতে আসতে বাধা দেওয়া হচ্ছে। ট্রেন ও বাস থামিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিকে একটি দুর্গে পরিণত করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লিকে কেন কারাগারে পরিণত করা হলো?’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানান কংগ্রেস নেতা। একই সঙ্গে বিরোধী নেতাদের আটক করার কারণ ব্যাখ্যা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন পদত্যাগ করছেন না? বিরোধী নেতাদের আটক করা হয়েছে। কারণ, আমরা সেই একই প্রশ্ন তুলছি, যে প্রশ্ন দুই নির্বাচন কমিশনারও তুলেছিলেন।’

সংবিধান রক্ষা এবং নির্বাচনি ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এসব প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রাজারহাটে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন 

কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

যাত্রাবাড়ীতে পূজামণ্ডপের পাশে ইলেকট্রিক শক মেশিনসহ যুবক আটক: আনসার-ভিডিপির সক্রিয় তৎপরতা

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

প্রশাসককে সঙ্গে নিয়ে ঢাকার হালচাল দেখলেন প্রধানমন্ত্রী

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা