Daily Samadhan
Friday , 10 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৮

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 10, 2026 12:09 pm

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। তথ্যসূত্র: বিবিসি, সিনহুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, কারখানার বহুতল ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠছে এবং ভবনের ছাদে আটকা পড়া কর্মীরা বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন। অগ্নিকাণ্ডের পর ফুজিয়ান প্রদেশের ‘জুতার রাজধানী’ হিসেবে পরিচিত এই শহরে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের মোট ক্রীড়া জুতার প্রায় ২০ শতাংশ এই শহরেই উৎপাদিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের ধারণা, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনার পর কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কর্তৃপক্ষ এবং পরবর্তী তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এদিকে, এই ভয়াবহ প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং এর জন্য দায়ীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রীরা

ওষুধ, বস্ত্র ও সামুদ্রিক খাতে সহযোগিতায় বাংলাদেশ-মরক্কো একমত

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান, প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা

ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, রয়ে গেছে তার চরিত্র: গয়েশ্বর

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

বীরগঞ্জে পটল চাষে কৃষকের মুখে হাসি

হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল