Daily Samadhan
Saturday , 11 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 11, 2026 9:34 pm

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে আইপি (ইন্টারনেট প্রটোকল) ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শুক্রবার (১১ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাউশি।

মাউশি জানায়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের সিসিটিভি ও মনিটরিং–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

মাউশি আরও জানায়, জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বীরগঞ্জে সাইন্স একাডেমীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নো আর্জেন্টিনা, নো ব্রাজিল: বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি