Daily Samadhan
Friday , 17 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, গুনতে হবে লাখ লাখ টাকা !

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 17, 2026 9:15 pm

বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা নতুন কিছু নয়। তবে ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালটি মাঠের লড়াইয়ের পাশাপাশি টিকিটের দামেও ইতিহাস গড়তে যাচ্ছে। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল এবং স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি; দুইয়ের মিলিত আকর্ষণে টিকিটের চাহিদা এখন আকাশছোঁয়া। ফলে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত হতে যাচ্ছে এই ম্যাচ।

আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই নির্ধারণ করবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আপনি যদি মাঠে বসে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটি দেখতে চান, তাহলে বিপুল অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। টিকিট বিক্রির প্রতিষ্ঠান টিকপিক–এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত হতে যাচ্ছে।

টিকপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের গড় ক্রয়মূল্য ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা গড় মূল্যের বিচারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের টিকিট। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ লাখ ৯৫ হাজার ৮৪৫ টাকার মতো।

শুধু স্টেডিয়ামে প্রবেশের সবচেয়ে সস্তা টিকিটও কম দামে মিলছে না। ১৬ জুলাই পর্যন্ত টিকপিকে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৪০২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯ লাখ ১২ হাজার ১৬১ টাকার মতো।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এবারো দুই পর্বে হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

দেশের বাজারে সব সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন

প্রতারক নারীদের ফাঁদে রাশিয়ান সেনাসদস্যরা

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ভারতে প্রধানমন্ত্রী হিসেবে মোদির পর পছন্দের তালিকায় থালাপতি বিজয়

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী