Daily Samadhan
Sunday , 19 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 19, 2026 12:45 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি তাকে হত্যা করবে, তাকে এ পুরস্কার দেওয়া হবে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, পুরস্কারের অর্থ দলের সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, সত্তা বা প্রতিষ্ঠানের নির্দেশে এ কাজটি করা হলেও পুরস্কারটি প্রযোজ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিজ্ঞানী ও শিশু হত্যার সঙ্গে জড়িতদের বিশ্ববাসী কখনো শান্তিতে থাকতে দেবে না। স্বৈরশাসকদের পতন অনিবার্য বলেও মন্তব্য করা হয়। সংগঠনটি প্রতিশোধ গ্রহণকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করে জানায়, শহীদদের রক্ত একদিন অত্যাচারীদের পতন ঘটাবে।

অন্যদিকে ‘গালফ নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল। এই বক্তব্যের পরই ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এ ঘোষণা দেয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৪৫ বছর পর শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর মোজাফফর (অবঃ) গ্রেপ্তার

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

নারী ও শিশু নির্যাতন দমন আইন: সুরক্ষা, প্রয়োগ ও অপব্যবহারের বিতর্ক

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা, পুনর্বহালের দাবি

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন রেশন সুবিধা!